ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন তিন বাংলাদেশি তরুণী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিউটি পার্লারে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে দালালের খপ্পরে পড়ে ভারতে যাওয়া ৩ বাংলাদেশি তরুণী কারাভোগ শেষে দেশে ফিরেছেন। বুধবার সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। দেশে ফেরা এই ৩ তরুণী হলেন সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা রিয়া খাতুন, শিল্পী খাতুন ও শিমলা খাতুন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রায় দুই বছর আগে দালালদের মাধ্যমে সীমান্তপথে অবৈধভাবে তারা ভারতের মুম্বাইয়ে যান। সেখানে বিউটি পার্লারে কাজ করার সময় স্থানীয় পুলিশের হাতে আটক হন তারা। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের এক বছরের কারাদণ্ড প্রদান করে।

কারাবাসের মেয়াদ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব গ্রহণ করে শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের দূতাবাসের কূটনৈতিক সহযোগিতায় ভারত সরকার তাদের বিশেষ ট্রাভেল পারমিট প্রদান করলে বুধবার তারা দেশে ফিরে আসেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন তিন বাংলাদেশি তরুণী

আপডেট সময় : ০৪:২৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬