ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদাবরে বাড়ি দখলের মামলায় পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার সাজেকের চাইল্যাতলীতে দুই পক্ষের গোলাগুলিতে ৯ বছরের শিশু গুলিবিদ্ধ দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন পদায়ন করল সরকার মঠবাড়িয়ায় গরুর ব্যবসার বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা নেবে সরকার আদাবরে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার ৪ কুষ্টিয়ায় পুশ-ইন চেষ্টা প্রতিহত, সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী ইরানকে কোনো ছাড় দেওয়ার প্রস্তাব দেননি, দাবি ট্রাম্পের ৩৩ ঘণ্টা পর মুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা

গ্যাস সংকটের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালকরা। তাদের দাবি, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরেও অনেক সময় পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না, যার ফলে চালকদের আয়-রোজগার বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

চালকদের তথ্য অনুযায়ী, জেলায় বিআরটিএ নিবন্ধিত প্রায় ৩ হাজার সিএনজি রয়েছে। এছাড়া বাইরের জেলা থেকে আসা গাড়ি মিলিয়ে মোট প্রায় ৫ হাজার সিএনজি চলাচল করে। অথচ এই বিপুল সংখ্যক যানবাহনের জন্য জামালপুরে জাবেদ ফিলিং স্টেশন নামে মাত্র একটি গ্যাস পাম্প রয়েছে।

বিক্ষোভকারী সিএনজিচালক জয়নাল আবেদীন বলেন, রাত দুইটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। হঠাৎ শুনি গ্যাস নেই। এটা শুধু আজকের সমস্যা নয়, মাঝেমধ্যেই এমন হয়। জামালপুরে এত সিএনজি, অথচ গ্যাস পাম্প মাত্র একটি। একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে একটি পাম্প হওয়ায় আমাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি। আমরা নতুন গ্যাস পাম্প চাই এবং গ্যাস সংকটের স্থায়ী সমাধান চাই।

মহাসড়ক অবরোধের বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, গ্যাস পাম্প ও গ্যাস সংকটের কারণে সিএনজি চালকরা এই কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য চালকদের সঙ্গে আলোচনা ও বোঝানোর চেষ্টা চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গ্যাস সংকটের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬