ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫ সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার উত্তরায় পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ২ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬

সীমান্তের পাশাপাশি স্বপ্নও ভাগ করে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১০ আগস্ট) সকালে অনুষ্ঠিত এই বৈঠক শেষে হাইকমিশনার সাংবাদিকদের জানান, আলোচনাটি অত্যন্ত ইতিবাচক হয়েছে। প্রধানমন্ত্রীকে তিনি অত্যন্ত বিনয়ী ও ভালো মানুষ হিসেবে অভিহিত করেন এবং উল্লেখ করেন যে, প্রথমবার দেখা হলেও তাদের মধ্যে একটি সুন্দর বোঝাপড়া তৈরি হয়েছে।

ভারতীয় হাইকমিশনার জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্ক অপরিবর্তনীয়। তিনি মন্তব্য করেন, "আমরা শুধু সীমান্ত ভাগ করি না, স্বপ্নও ভাগ করি।" দুই দেশের মানুষের মূল আকাঙ্ক্ষা হলো একটি সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা উভয় পক্ষের জন্যই একটি "উইন-উইন সিচুয়েশন" বা পারস্পরিক লাভজনক পরিস্থিতি তৈরি করে।

দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে দীনেশ ত্রিবেদী গভীর আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, গণতন্ত্রে বিভিন্ন ইস্যু থাকাটা স্বাভাবিক, তবে আলোচনার মাধ্যমেই তা নিরসন করা সম্ভব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আমন্ত্রণের কথা উল্লেখ করে তিনি জানান, দুই দেশের শীর্ষ নেতারা একত্রে বসলে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হবে।

আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হাইকমিশনার জানান, তার ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীও বাংলাদেশ-ভারতের সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এছাড়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি ইতিবাচক ইঙ্গিত দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সীমান্তের পাশাপাশি স্বপ্নও ভাগ করে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

আপডেট সময় : ০৬:০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬