ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোণায় সোমেশ্বরী নদীতে বালু তুলতে গিয়ে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু ৯ নভেম্বর শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন লংমার্চে বিদ্যুৎ হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথ নির্মাণে আইনি বাধা কাটল যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ায় বাড়তি সহায়তা প্রত্যাশা বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রাঙিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক ফারহান ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট ও দুই তরুণ আটক সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা শিবগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, ট্রাক আটক

ভারি বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা ও বন্যার আশঙ্কা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার। সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার সব নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০টি জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এছাড়াও আত্রাই নদীর অববাহিকায় অবস্থিত নওগাঁ ও নাটোর জেলার কিছু এলাকাও বন্যাকবলিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ভারি বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা ও বন্যার আশঙ্কা

আপডেট সময় : ০৬:০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬