ধামইরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
- আপডেট সময় : ০৫:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ৭৭৬ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ধামইরহাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামইরহাট পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা, পৌর আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন ও প্রেস ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, আরিফুল ইসলামের সভাপতিত্বে ও প্যানেল মেয়র মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ দেলদার হোসেন। এরপরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রইচ উদ্দীন, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তমা আকতার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ স্বপন কুমার, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জোবায়ের, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, ধামইরহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এ জি এম (ও এন্ড এম) আসাদুজ্জামান রিমন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আহসান হাবিব পান্নু কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: সৌরভ ও সাধারণ সম্পাদক মো: সুমন, যুগ্মসাধারণ সম্পাদক মুরাদুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক মো: এ কে নোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতা- কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ।
বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী শেষে উপজেলার সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতা- কর্মীদেরকে নিয়ে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী পালন করেন উপজেলা প্রশাসন।























