ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সমঝোতা চান ট্রাম্প, ‘মানুষ হত্যা করতে চান না’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ সততার সঙ্গে দায়িত্ব পালনই আনসার বাহিনীর প্রধান কর্তব্য: ডিজি গ্যাস সংকটে লোকসানের মুখে সিএনজি স্টেশন, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা টরন্টো চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ না ফেরার দেশে প্রবীণ বলিউড অভিনেতা প্রদীপ সিং রাওয়াত সরকার উৎখাতের চেষ্টা করলে নিজেরাই উৎখাত হবেন: আবুল খায়ের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে বাগদানের গুঞ্জনে ব্র্যাডলি কুপার ও জিজি হাদিদ গণতন্ত্র ও জনগণের শাসন স্থায়ী করতে প্রয়োজনে লড়াইয়ের অঙ্গীকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬ হাজার ১২৫ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের ৪১ দিন পর দেশটির সরকারি হিসাব অনুযায়ী মোট মৃতের সংখ্যা ৬ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির পার্লামেন্টের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে শেয়ার করা এক পোস্টে জানান, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬১ হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সরকারিভাবে সঠিক সংখ্যা প্রকাশ না করা হলেও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ জন এখনো নিখোঁজ রয়েছেন। তবে বিশেষজ্ঞদের ধারণা, এই নিখোঁজের সংখ্যা ১০ হাজারের বেশি হতে পারে। গত ২৪ জুন ভেনেজুয়েলায় মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। ১৯০০ সালের পর দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, যাতে লা গুয়াইরা অঙ্গরাজ্য এবং রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জোড়া ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১ হাজার ৩৫০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।

ভেনেজুয়েলা সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯০টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ১৬ হাজার ২০০টিরও বেশি স্থাপনাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। যদিও মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইট তথ্যের প্রাথমিক মূল্যায়নে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে। বিধ্বংসী এই ভূমিকম্পের ৪১ দিন পার হলেও এখন পর্যন্ত মাত্র ১৬.৫ শতাংশ ধ্বংসস্তূপ সরানো সম্ভব হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বর্তমানে প্রায় ২৪ হাজার গৃহহীন মানুষ অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন। এসব ক্যাম্পে পর্যাপ্ত পানি ও স্যানিটেশনের অভাব দেখা দেওয়ায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। গৃহহীনদের আবাসন সংকট নিরসনে গত শুক্রবার দেশটির জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে একটি নতুন ভাড়া আইন পাস করেছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই পদক্ষেপকে ভাড়াটিয়া ও বাড়ির মালিক উভয়ের জন্যই লাভজনক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, এই আইনের মাধ্যমে প্রায় ৪ লাখ পরিবার উপকৃত হবে এবং চলতি বছরের শেষ নাগাদ ক্ষতিগ্রস্তদের ৪ হাজার বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬ হাজার ১২৫ জন

আপডেট সময় : ০৪:২১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬