ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

হুথি হামলা সত্ত্বেও আরামকোর মুনাফা বেড়েছে ৪৪ শতাংশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর তেল উৎপাদনে কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী আমিন এইচ. নাসের মঙ্গলবার (৪ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমিন এইচ. নাসের বলেন, ‘হুথিদের হামলা আমাদের সক্ষমতার ওপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।’ তিনি আরও জানান, জুলাই মাসে লোহিত সাগর উপকূল এবং অন্যান্য স্থানে কোম্পানির কার্যক্রমকে লক্ষ্য করে চালানো হামলায়ও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

যুদ্ধজনিত কারণে সরবরাহ ব্যাহত হওয়া সত্ত্বেও দ্বিতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বৃহত্তম এই তেল কোম্পানিটি এপ্রিল থেকে জুনের মধ্যে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন করেছে। হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়া সত্ত্বেও গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটি উল্লেখযোগ্য মুনাফা করেছে। অপরিশোধিত তেল, পরিশোধিত ও রাসায়নিক পণ্যের উচ্চমূল্যকে এই মুনাফা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে, গত সপ্তাহে সৌদি আরবের সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে দেশটিতে তেল উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ কমেছে। এর ফলস্বরূপ, একই সময়ে দেশটির প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

হুথি হামলা সত্ত্বেও আরামকোর মুনাফা বেড়েছে ৪৪ শতাংশ

আপডেট সময় : ০৬:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬