ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

হরমুজ প্রণালিতে অস্থিরতা: বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার বড় শঙ্কা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম নতুন করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত যদি দীর্ঘায়িত হয় এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক না থাকে, তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছেন, যদি এই সংঘাত দ্রুত শেষ না হয়, তবে বিশ্ব তেলবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। যদিও বর্তমানে বাজার পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল রয়েছে, তবুও কৌশলগত তেলের মজুত হ্রাস, শোধন সক্ষমতার সংকট এবং বিকল্প সরবরাহব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। সেই সময় ট্রাম্প সতর্ক করেছিলেন যে, সংঘাত অব্যাহত থাকলে জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হবে, তা শুধু তেলের বাজার নয়, বরং বিশ্ব অর্থনীতিকেও বড় ধরনের ঝুঁকির মুখে ফেলবে। তবে সেই সমঝোতা টেকেনি এবং যুদ্ধবিরতিও ভেঙে গেছে। এরপর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার ফলে বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এতদসত্ত্বেও আন্তর্জাতিক বাজারে এখন পর্যন্ত বড় কোনো অস্থিরতা লক্ষ্য করা যায়নি। এর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে যুদ্ধবিরতির সময় কয়েক সপ্তাহের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া। ওই সময়ে প্রণালিতে আটকে থাকা বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিশ্ববাজারে পৌঁছানোয় তাৎক্ষণিক সরবরাহ সংকট অনেকটাই কমে গিয়েছিল।

তবে বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালিতে অচলাবস্থা দীর্ঘায়িত হলে এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে বর্তমান ভারসাম্য দ্রুত ভেঙে পড়তে পারে। এমন পরিস্থিতিতে শুধু অপরিশোধিত তেলের দামই নয়, ডিজেল ও জেট ফুয়েলসহ বিভিন্ন জ্বালানির বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে অস্থিরতা: বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার বড় শঙ্কা

আপডেট সময় : ১২:৫১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬