ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উজিরপুরে রাস্তার পাশে সরকারি ত্রাণের শত শত কম্বল পরিত্যক্ত যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইরানের কৌশল: সংঘাতের পরিধি বাড়ানোর চেষ্টা উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়ে সমর্থন প্রত্যাহার করল ওয়েলস স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেবো না: হুঁশিয়ারি নাহিদ ইসলামের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন তরুণ তুর্কি ভ্যালেন্তিন বার্কো জবির এআইএস বিভাগে জুলাই স্মরণে বক্তৃতা প্রতিযোগিতা ফরিদপুরের তারার মেলা বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় ১০ গ্রাম গাঁজাসহ আটক জাহিদুল, ১৫ দিনের কারাদণ্ড

আলমারিতে জায়গা নেই, বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করলেন বেঞ্জামিন মেন্দি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিশ্বকাপ জেতার স্বপ্ন প্রায় সব ফুটবলারই দেখেন। সেই ট্রফির একটি অফিশিয়াল রেপ্লিকা বা প্রতিরূপ হাতে পাওয়া অনেকের কাছেই আজীবনের স্মৃতি হয়ে থাকে। কিন্তু ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী ফুটবলার বেঞ্জামিন মেন্দির কাছে সেটি যেন উল্টো ঝামেলাই হয়ে দাঁড়িয়েছে। তাই তো নিজের ব্যক্তিগত বিশ্বকাপ ট্রফির অফিশিয়াল রেপ্লিকাটিই নিলামে তুলে দিয়েছেন এই সাবেক ফরাসি ডিফেন্ডার।

ফরাসি ক্রীড়া সাময়িকী লেকিপ জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান গোলডিন আয়োজিত 'গ্লোবাল ফুটবল অকশন পার্ট টু'-তে মেন্দির ট্রফিটি বিক্রি হয়েছে। গত ২৫ জুলাই শেষ হওয়া এই নিলামে রেপ্লিকাটি ৬২ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ ৬৪ হাজার টাকা) বিক্রি হয়েছে। নিলামের তালিকায় রেপ্লিকাটি ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত ছিল, যার নিচের অংশে ফাটল ও কিছু ক্ষয়ের দাগ ছিল। তবে ক্রেতাকে ট্রফিটির সত্যতা নিশ্চিত করতে মেন্দির স্বাক্ষর করা একটি সনদ দেওয়া হয়েছে।

নিলামের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ৩২ বছর বয়সী এই ফুটবলার সমালোচনার মুখে পড়েন। তবে মেন্দি স্ন্যাপচ্যাটে সমালোচকদেরই পাল্টা প্রশ্ন করে লিখেছেন, 'ওটা আমার ট্রফি, নাকি তোমাদের? যা-ই হোক, ওটা আমারই। আমার ট্রফি, আমি যা ইচ্ছা তা-ই করব।' এরপর রসিকতার সুরে তিনি যোগ করেন, 'আর তা ছাড়া, ওটা আলমারিতে অনেক জায়গা নিয়ে রেখেছিল।' এখানেই থেমে থাকেননি মেন্দি, আরও ট্রফি বিক্রির ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, 'তা ছাড়া বিক্রি করার মতো আরও ট্রফি তো আছেই।'

২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন মেন্দি। ২০১৭ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার, যার ট্রান্সফার ফি ছিল ৫ কোটি ৮০ লাখ ইউরো। ক্লাব ক্যারিয়ারে চারটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট আটটি ট্রফি জিতেছেন তিনি। তবে ২০২১ সালে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার একাধিক অভিযোগে তার ক্যারিয়ার থমকে যায়। প্রায় দুই বছর মাঠের বাইরে থাকার পর ২০২৩ সালের জুলাইয়ে সব অভিযোগ থেকে আদালতে খালাস পান তিনি। এরপর ফ্রান্সের লরিয়ঁ ও সুইজারল্যান্ডের জুরিখ হয়ে বর্তমানে তিনি পোল্যান্ডের ক্লাব পোগোন জেকিনে খেলছেন। ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

আলমারিতে জায়গা নেই, বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করলেন বেঞ্জামিন মেন্দি

আপডেট সময় : ০২:২০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬