ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয় চাটমোহরে ৩ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত এমপি রুমার মতবিনিময়

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নস্যাৎ করতে চায় ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতা মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য ভবিষ্যৎ হামলা নস্যাৎ করার একটি আগাম কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তেহরানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ'-এর গবেষক আলী আকবর দাইরিনি এই মূল্যায়ন করেছেন।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাইরিনি জানান, ইরানের যুদ্ধকৌশলীরা এমন এক সিদ্ধান্তে উপনীত হয়েছেন যেখানে ট্রাম্পের জন্য যুদ্ধের ব্যয় বৃদ্ধি করা প্রয়োজন, যাতে এই যুদ্ধের অবসান ঘটে। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক দাবিকৃত হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তেহরানের বিশ্বাস ওয়াশিংটন সেখানে একটি বড় ধরনের হামলার প্রস্তুতি হিসেবে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মজুত করছে।

দাইরিনি আরও উল্লেখ করেন, ইরান কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধের গতিপ্রকৃতি ও শর্ত নির্ধারণ করার সুযোগ দিতে রাজি নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছেমতো যখন খুশি যুদ্ধ শুরু করবে, সাময়িকভাবে থামাবে এবং আবার নতুন করে শুরু করবে—ইরান তা হতে দেবে না। মূলত ইরান এখন ভবিষ্যতের সম্ভাব্য মার্কিন অভিযানগুলোর প্রস্তুতিমূলক ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করছে, যাতে যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য হামলা শুরুতেই নস্যাৎ করা যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নস্যাৎ করতে চায় ইরান

আপডেট সময় : ০৩:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬