ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব ২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা

সেউতায় হাজার হাজার অভিবাসীর অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর আফ্রিকার স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় সমুদ্রপথে সাঁতার কেটে হাজার হাজার অভিবাসী অনুপ্রবেশ করেছেন। এই গণ-অনুপ্রবেশের ফলে অঞ্চলের সীমান্ত ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং উপকূলজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই চাপ সামলাতে ব্যর্থ হয়ে মাদ্রিদের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে।

বৃহস্পতিবার মরক্কো সীমান্ত সংলগ্ন কংক্রিটের বাঁধ বেয়ে হাজার হাজার অভিবাসী সমুদ্রে ঝাঁপ দেন এবং সীমান্ত প্রাচীর টপকে সেউতায় প্রবেশের চেষ্টা করেন। এই বিপজ্জনক যাত্রার সময় অন্তত ১৫ জন অভিবাসী পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেন সরকার সেখানে সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সিভিল গার্ডের পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সেউতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার সেউতা সফরের ঘোষণা দিয়েছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই ঘটনার পেছনে মানব পাচারকারী চক্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, সমুদ্রে ধরা পড়া অভিবাসীদের অবিলম্বে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না—সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্টের এমন রায়ের সুযোগ নিচ্ছে পাচারকারীরা।

সেউতায় এই গণ-অনুপ্রবেশের ঘটনা ইউরোপের রাজনীতিতেও তীব্র উত্তেজনার জন্ম দিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘটনাটিকে ইউরোপীয় সীমান্তের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি স্পেনের সাথে শেনজেন মুক্ত সীমান্ত চুক্তি সাময়িকভাবে স্থগিত করার হুমকিও দিয়েছেন। তবে ইতালির এই মন্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে সমালোচনা করেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী খোসে লুইস আলবারেস এবং তিনি ইউরোপীয় সংহতির আহ্বান জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সেউতায় হাজার হাজার অভিবাসীর অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

আপডেট সময় : ১২:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬