ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রামুতে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামুতে পুলিশের চেকপোস্টের সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর সময় এক ব্যক্তিকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজারীকুল এলাকায় রামু-মরিচ্যা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সোহেল (২৭), তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল। এ সময় একটি মিনি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ গাড়িটির গতিবিধি অনুসরণ করে রামু থানার সামনে রামু-মরিচ্যা সড়কের পাকা রাস্তা থেকে সেটি আটক করে।

গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পাশে স্টিয়ারিংয়ের নিচে এবং ব্রেকের পাশের পাদানি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক মো. সোহেলকে গ্রেপ্তার করা হয় এবং তার ব্যবহৃত মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রামুতে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৮:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬