ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাঁথিয়ায় অগ্নিকাণ্ডে দিনমজুরের দেড়শ মণ পেঁয়াজসহ সর্বস্ব পুড়ে ছাই

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের ভাটো খানমামুদপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মন্টু নামের এক দিনমজুরের বসতবাড়ি ও পেঁয়াজের গুদাম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মন্টু মৃত আজাহার আলীর ছেলে। এই অগ্নিকাণ্ডে দেড়শ মণ পেঁয়াজ, কয়েকটি বসতঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকাসহ প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়েছে।

ঘটনার দিন রাত আনুমানিক ১টা ১০ থেকে ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিসের দুটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পানিবাহী বড় গাড়ির পাম্প বিকল হয়ে পড়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পরে বেড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। যৌথ প্রচেষ্টায় রাত প্রায় ২টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পাম্প বিকল হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সাঁথিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার কবির উদ্দীন আকন্দ জানান, নদীর ময়লা পাম্পে ঢুকে পড়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

অন্যের জমি বর্গা নিয়ে ঋণ করে পেঁয়াজ চাষ করেছিলেন মন্টু। তিনি বলেন, “আমি অন্যের জমিতে চাষ করে ঋণ করে পেঁয়াজ মজুদ করেছিলাম। চারদিকে ঋণ নিয়ে চাষ করেছি। এখন আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি চলব কীভাবে, আর ঋণই বা শোধ করব কীভাবে?” ঘটনার পর ধোপাদহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সানাউল্লাহর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সাঁথিয়ায় অগ্নিকাণ্ডে দিনমজুরের দেড়শ মণ পেঁয়াজসহ সর্বস্ব পুড়ে ছাই

আপডেট সময় : ০১:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬