ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে: পানিসম্পদমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি সবসময় ঐক্যে বিশ্বাস করে এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

মন্ত্রী বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিএনপি টানা ১৬ বছর আন্দোলন-সংগ্রাম চালিয়েছে। এই জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও রিকশাচালকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন।

ফ্যাসিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না এবং গণতন্ত্র ধ্বংস করার সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, সংসদের ভেতরে এক ধরনের আচরণ এবং বাইরে ভিন্ন অবস্থান গ্রহণের নীতি পরিহার করতে হবে। একই সঙ্গে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। এছাড়া সভায় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে: পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় : ১২:৪৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬