ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

বরিশালে হাঁস নিয়ে বিরোধে নাতির লাথিতে নানির মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁস নিয়ে সৃষ্ট পারিবারিক বিরোধের জেরে নাতির লাথিতে গুরুতর আহত হয়ে ইয়ারুন নেসা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রূপচান মাঝির বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ারুন নেসা ও তার নাতি মেহেদী হাসানের পরিবারের আলাদা দুটি হাঁস ছিল। একপর্যায়ে নাতি তার হাঁস খুঁজে না পেয়ে নানির হাঁসটিকে নিজের বলে দাবি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তর্কের এক পর্যায়ে ইয়ারুন নেসা হাতে থাকা একটি লাঠি দিয়ে নাতিকে আঘাত করেন। এতে ক্ষুব্ধ হয়ে মেহেদী হাসান তার নানিকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত হন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার বিকেলে তার মৃত্যু হয়।

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৯: ১১আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯: ১৩

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বরিশালে হাঁস নিয়ে বিরোধে নাতির লাথিতে নানির মৃত্যু

আপডেট সময় : ০৯:১৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬