ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

যুক্তরাষ্ট্রের সিনেটে এইচ-১বি ভিসা তিন বছর স্থগিতের বিল উত্থাপন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এইচ-১বি ভিসা কর্মসূচি তিন বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিয়ে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর টিম শিহি বিলটি উত্থাপন করেন। বিলটিতে এই ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে উন্নীত করারও সুপারিশ করা হয়েছে।

সিনেটে বিলের পক্ষে বক্তব্য দিতে গিয়ে সিনেটর টিম শিহি বলেন, এইচ-১বি ভিসার মূল উদ্দেশ্য ছিল বিশেষায়িত দক্ষ কর্মীর ঘাটতি পূরণ করা, কিন্তু বর্তমানে এটি কম বেতনে বিদেশি কর্মী এনে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান কমানোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, তিন বছর পর কর্মসূচি পুনরায় চালু হলে ভিসা ফি ১ লাখ ডলারে নির্ধারণ করা হবে। এছাড়া বার্ষিক এইচ-১বি ভিসার কোটা ২৫ হাজারে নামিয়ে আনা, ন্যূনতম বার্ষিক বেতন ২ লাখ ডলার বাধ্যতামূলক করা এবং বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর প্রস্তাব রাখা হয়েছে। একইসাথে তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগও নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি বাতিল, এইচ-১বি ভিসা থেকে স্থায়ী বসবাসের সুযোগ সীমিত করা এবং এইচ-শ্রেণির ভিসাধারীদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার সুযোগ সীমিত করার প্রস্তাবও রয়েছে। অভিবাসন আইনজীবীদের মতে, এই বিল পাস হলে যুক্তরাষ্ট্রের দক্ষ অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়। এছাড়া উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা সংরক্ষিত রয়েছে। ভারত ও চীনসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মী নিয়োগে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচি ব্যাপকভাবে ব্যবহার করে। রয়টার্সের তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে একটি ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ১ লাখ ডলারের এইচ-১বি ফি পুনর্বহাল করতে অস্বীকৃতি জানায়। ফলে নিম্ন আদালতের সেই রায় বহাল থাকে, যেখানে এই ফিকে কংগ্রেসের অনুমোদন ছাড়া আরোপিত অবৈধ কর হিসেবে উল্লেখ করা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সিনেটে এইচ-১বি ভিসা তিন বছর স্থগিতের বিল উত্থাপন

আপডেট সময় : ০৮:২৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬