ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ফরিদপুরে ভূমি কর্মকর্তা বরখাস্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রোববার সন্ধ্যার দিকে ২ মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ পায়।

ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ বাহারুল আলম নামের এক সেবাগ্রহীতার কাছ থেকে গুনে গুনে ৫ হাজার টাকা গ্রহণ করছেন। সেবাগ্রহীতার বাড়ি সাতৈর গ্রামে এবং তার পিতার নাম সৈয়দ আবু হাসান। কথোপকথনের একপর্যায়ে ইমরান শেখ সেবাগ্রহীতাকে মূল দলিল বিকেলে জমা দিতে বলেন। তিনি সেবাগ্রহীতাকে আশ্বস্ত করে বলেন, ওই রাতেই আবেদন প্রস্তুত করবেন এবং আগামী সপ্তাহের মধ্যে জমা দিয়ে দুই সপ্তাহের মধ্যে মিউটেশনের কাজ সম্পন্ন করে দেবেন।

ভিডিওতে থাকা কথোপকথনের সময় সেবাগ্রহীতা সহকারী কমিশনারের (ভূমি) প্রশংসা করলে ইমরান শেখ মন্তব্য করেন, ‘উনিও ৪০বিসিএসের, আমিও ৪০বিসিএসের। তবে আল্লাহ উনাকে ক্যাডার বানিয়েছেন, আর আমাকে নন-ক্যাডার বানিয়েছেন।’ ভিডিওর কথোপকথন থেকে ধারণা করা হচ্ছে, সেবাগ্রহীতা জমির মিউটেশন সংক্রান্ত সেবা নিতে এসেছিলেন এবং সেই কাজ করে দেওয়ার বিনিময়েই এই ৫ হাজার টাকা নেওয়া হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর রোববার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ জানান, বিষয়টি জানার পরপরই জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়েছে। পরবর্তীতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ফরিদপুরে ভূমি কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬