ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও আসামি গ্রেপ্তার ১৪ বিমানবন্ধরে ভুয়া পরিচয় দিয়ে লাউঞ্জ ব্যবহার, অতিরিক্ত ডিআইজি বরখাস্ত সাপাহারে তিন মাস ধরে অচল ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে সত্য অনুসন্ধানে সাংবাদিকদের আহ্বান দিলারা চৌধুরীর ভোলাহাটে মোটরসাইকেল-সাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ২ ইতালির ওয়াইনারি থেকে ৫০ লাখ ইউরোর ৩০ হাজার বোতল ওয়াইন চুরি কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার এক্সপ্রেসওয়েতে বিলাসবহুল বাসে তল্লাশি: ১৮০০ ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করার কৌতুক করলেন নাভি পিল্লাই রেমিট্যান্স শাটডাউনের হুমকি দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় ইসরাইলকে সতর্ক করল আমিরাত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইসরাইলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে আবুধাবি।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, এসব হামলা মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক এবং চরমপন্থী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। দেশটিকে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

আমিরাত তার বিবৃতিতে তুলকারেমে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে বিশেষভাবে উল্লেখ করেছে। এ ধরনের হামলার জন্য ইসরাইলি সরকারকেই পূর্ণ দায় নিতে হবে বলে মন্তব্য করেছে আবুধাবি। পাশাপাশি, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে দেশটি।

আমিরাত সতর্ক করে বলেছে, হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সেটিকে তাদের প্রতি নীরব সমর্থন হিসেবেই বিবেচনা করা হবে। এটি ঘৃণা ও বর্ণবাদকে উসকে দেওয়ার পাশাপাশি পুরো অঞ্চলের অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলবে। তবে এই সতর্কবার্তার বিষয়ে ইসরাইল এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় ইসরাইলকে সতর্ক করল আমিরাত

আপডেট সময় : ১২:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬