ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও আসামি গ্রেপ্তার ১৪ বিমানবন্ধরে ভুয়া পরিচয় দিয়ে লাউঞ্জ ব্যবহার, অতিরিক্ত ডিআইজি বরখাস্ত সাপাহারে তিন মাস ধরে অচল ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে সত্য অনুসন্ধানে সাংবাদিকদের আহ্বান দিলারা চৌধুরীর ভোলাহাটে মোটরসাইকেল-সাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ২ ইতালির ওয়াইনারি থেকে ৫০ লাখ ইউরোর ৩০ হাজার বোতল ওয়াইন চুরি কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার এক্সপ্রেসওয়েতে বিলাসবহুল বাসে তল্লাশি: ১৮০০ ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করার কৌতুক করলেন নাভি পিল্লাই রেমিট্যান্স শাটডাউনের হুমকি দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী

আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৩ হাজার টাকা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন থেকে গ্রাহকদের ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা গুনতে হবে। আজ সোমবার সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি স্পষ্ট করেছে যে, নির্ধারিত এই দামের সঙ্গে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী অতিরিক্ত মজুরি যোগ হবে। তবে বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া স্বর্ণের এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের আগের নিয়মগুলোই বহাল থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর থাকবে।

এর আগে সবশেষ গত ২৪ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা করা হয়েছিল। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮_হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত মোট ৯৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৬ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৪৮ বার। এছাড়া ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৩ হাজার টাকা

আপডেট সময় : ১১:১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬