ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির, মুখোমুখি আপ ও বিরোধীরা ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি-এর নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান ‘শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ কে দিয়েছিল?’ অমিত শাহের কাছে জবাব চাইলেন ফেরদৌস-শাওনসহ ২৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির চেষ্টা করছে সিরিয়া নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের দেওয়ালে বাস, নিহত ১ ফুলহ্যামের মূল দলে অভিষেক, বাংলাদেশ দলে খেলার অপেক্ষায় ফারহান জাতীয় বৃক্ষমেলা ২০২৬: দর্শনার্থীদের নজর কাড়ছে আলী-জাহান অ্যাগ্রো বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন নীতিমালা ২০২৬ জারি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সরকারি আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ পার্টি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর ‘আস্থা রেখে’ নিজেদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এই সিদ্ধান্ত এলো। আজ শনিবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সিজেপির পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনকারীদের দাবিগুলো বিবেচনা করতে রাজি হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা নিশ্চিত করেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। এছাড়া প্রশ্ন ফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তাদের পরিবারের জন্য শিগগিরই ক্ষতিপূরণ নির্ধারণ করবে সরকার। এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা চিঠিতে তিনি জানান, বিগত ১০ দিনের ঘটনাপ্রবাহে তিনি গভীরভাবে মর্মাহত এবং দেশের ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ককরোচ জনতা পার্টি তাদের প্রথম প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে লেখে, ‘তেলাপোকা জিতেছে, গণতন্ত্র জিতেছে।’ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও পুলিশি নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাতে আগামীকাল রোববার একটি মোমবাতি মিছিলের ডাক দিয়েছে দলটি। উল্লেখ্য, নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে গত রোববার বিহারের অন্তত তিনটি জেলায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছিল। সে সময় পাথর ছোড়ার ঘটনাও ঘটে। এই আন্দোলনে অংশ নেওয়ার কারণে জনশক্তি জনতা দল (জেজেডি) প্রধান ও লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে আটক করেছিল পুলিশ।

এদিকে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, প্রশ্ন ফাঁসে জড়িতদের ১০ বছরের কারাদণ্ড ও ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে আগামী সপ্তাহে পার্লামেন্টে একটি নতুন বিল আনা হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই খসড়া বিলে অনুমোদন দিয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁসের তীব্র প্রতিবাদের মুখে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) বড় ধরনের রদবদল করে ৪৭ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। কনস্টিটিউশন ক্লাবে সিজেপি নেতাদের সঙ্গে সরকারি প্রতিনিধিদলের বৈঠকের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরের মঞ্চ থেকে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে ধন্যবাদ জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বলেন, প্রধান বিচারপতির একটি মন্তব্য থেকেই এই আন্দোলনের জন্ম। গত ১৫ মে সুপ্রিম কোর্টে এক শুনানির সময় প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, ‘এখানে তেলাপোকার মতো অনেক তরুণ আছে, যাদের চাকরি বা পেশাগত প্রতিষ্ঠা নেই।’ যদিও পরে তিনি ব্যাখ্যা দেন যে মন্তব্যটি বেকারদের নিয়ে নয়, ভুয়া ডিগ্রিধারীদের নিয়ে ছিল, কিন্তু তা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের জন্ম দেয়।

এই মন্তব্যের পর বোস্টনে থাকা সাবেক আম আদমি পার্টির কর্মী অভিজিৎ দিপকে ব্যঙ্গাত্মকভাবে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) গঠনের ঘোষণা দেন, যা ভারতের তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। জুনের শুরুতে ভারতে ফিরে তিনি যন্তর মন্তরে আন্দোলনের নেতৃত্ব দেন। নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের মূল দাবিতে এই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে। অধিকারকর্মী সোনম ওয়াংচুকের ২৬ দিনের অনশন এবং ২০ জুলাই পুলিশের লাঠিপেটার পরও আন্দোলনকারীরা অনড় থাকায় অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিছু হটতে বাধ্য হন।

কিন্তু তাঁর এসব ব্যাখ্যা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে ক্ষোভ ছড়ানো ঠেকাতে পারেনি।.ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিক্ষোভকারীদের সরাতে যন্তর মন্তরে নিরাপত্তা বাহিনী.পরদিন ১৬ মে যুক্তরাষ্ট্রের বোস্টনে থাকা ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ প্রধান বিচারপতিকে নিয়ে বিদ্রূপাত্মক প্রতিক্রিয়া জানা

২৮ জুন শিক্ষাবিদ ও অধিকারকর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করলে আন্দোলন আরও গতি পায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সরকারি আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ পার্টি’

আপডেট সময় : ১০:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬