ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে: মির্জা ফখরুল রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে বিশ্বাস নেই মির্জা ফখরুলের নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল এনুগু এয়ার, রক্ষা পেলেন ৬৮ যাত্রী কৈশোর স্বাস্থ্যসেবায় ভলান্টিয়ার পিয়ার লিডার মডেলের সুপারিশ ১২টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ বাজারে পেঁয়াজ, ডিম ও সবজির দাম আরও বেড়েছে ২৪ জুলাই ২০২৪: কারফিউ ও চিরুনি অভিযানে সারা দেশে ব্যাপক গ্রেপ্তার ৮০টিরও বেশি দেশে নতুন শুল্ক আরোপ করল মার্কিন প্রশাসন নৌযান শুমারি ২০২৬: ডাটাবেজ তৈরিতে রংপুরে অবহিতকরণ সেমিনার দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস, নতুন দর কার্যকর

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এই নতুন শুল্কের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশগুলোর ওপর ১০ শতাংশ এবং ১২ দশমিক ৫ শতাংশ হারে নতুন শুল্ক কার্যকর হবে। এর আগে দেশটিতে যে ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ ছিল, তা শেষ হওয়ার প্রেক্ষিতেই নতুন করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯ দশমিক ৪ শতাংশ পণ্যই এই নতুন শুল্কের আওতাভুক্ত থাকবে। তবে তেল, গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যদ্রব্যসহ অসংখ্য পণ্যকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে।

রয়টার্সের তথ্যমতে, গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত ১০ থেকে ৫০ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক বাতিল করে দেয়। এরপর বৈশ্বিক শুল্ক আরোপের নির্বাচনী পরিকল্পনা পুনরুদ্ধারের লক্ষ্যেই সর্বশেষ এই পদক্ষেপ নেওয়া হলো।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ের পর ডনাল্ড ট্রাম্প ১৫০ দিনের জন্য ১০ শতাংশের যে অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন, তার মেয়াদ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হচ্ছে। নতুন এই শুল্ক ঠিক সেই সময় থেকেই কার্যকর হবে। তবে ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পরিবহনাধীন পণ্যগুলো এই শুল্কের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন

আপডেট সময় : ১০:৪৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬