ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে জামায়াত-পূজা কমিটির মতবিনিময় ইলহান ওমরের বাড়িতে মার্কিন অভিবাসন বিভাগের তল্লাশি সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে রিয়াদ দূতাবাস লোহাগাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও উৎসবের প্রস্তুতি নিয়ে মতবিনিময় এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড ও ভাতা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুরে রাজধানীর রমনায় বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী জানান, দিল্লিকে পাঠানো এই সাম্প্রতিক চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপিও সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, 'আসাদুজ্জামান খানের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার চলছে। যেহেতু তিনি পলাতক আসামি, তাই তাকে ফিরিয়ে আনার জন্য যথাযথ আইনি প্রক্রিয়ায় এই চিঠি দেওয়া হয়েছে।'

শামা ওবায়েদ আরও উল্লেখ করেন, কূটনৈতিক নীতিমালা, প্রটোকল এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে। তিনি বলেন, ঠিক যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে, কামালের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। এর আগে ২০২৫ সালের নভেম্বরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। মূলত ভারতে অবস্থানরত সকল পলাতক আসামিদের ফেরত চেয়েই ভিন্ন ভিন্ন চিঠি পাঠানো হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

আপডেট সময় : ০৬:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬