ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হিলিতে সড়কের পাশে কাঁদছিল দুই শিশু, পুলিশ পৌছে দিল মায়ের কাছে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যস্ত সড়কের পাশে বসে কাঁদছিল দুই বোন, জিমি (৮) ও জান্নাতি (৩)। রোববার সকাল ১০টার দিকে কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা তাদের কাছে এগিয়ে যান। জিমি তখন উপস্থিত লোকজনকে জানায়, তাদের মা তাদের এখানে বসিয়ে রেখে টাকা আনার কথা বলে চলে গেছেন, কিন্তু অনেক সময় পার হলেও মা ফিরে আসছেন না।

শিশু দুটি হাকিমপুর উপজেলার কাঁকড়াবালী গ্রামের জীবন মিয়া ও শাহানাজ পারভীন দম্পতির সন্তান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জীবন মিয়া মাদকাসক্ত হওয়ায় স্ত্রী-সন্তানদের খোঁজখবর রাখেন না এবং পরিবারে প্রায়ই অভাব-অনটন ও ঝগড়া লেগেই থাকত। গত ১৭ জুলাই রাতে ঝগড়ার জের ধরে জীবন মিয়া ঢাকার উদ্দেশে বাড়ি ছাড়েন। একই রাতে শাহানাজ তার তিন সন্তানকে নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাগুরা গ্রামে বাবার বাড়িতে চলে যান।

ঘটনার দিন সকালে পারিবারিক বিষয় নিয়ে শাহানাজের সঙ্গে আবারও বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাগের মাথায় তিনি তিন সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে হিলি স্থলবন্দরের পাশের সড়কে দুই মেয়েকে রেখে কোলের শিশুসন্তানসহ তিনি বাবার বাড়িতে ফিরে যান।

রাস্তায় শিশুদের কাঁদতে দেখে স্থানীয় লোকজন তাদের খাবার কিনে দেন এবং বিষয়টি হাকিমপুর থানায় জানান। খবর পেয়ে পুলিশ হিলির সড়ক থেকে শিশু দুটিকে উদ্ধার করে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, জিমির দেওয়া তথ্য ও স্থানীয়দের সহযোগিতায় বিকেলে পুলিশ জয়পুরহাটে তাদের নানির বাড়িতে যায়। সেখানে শাহানাজ পারভীনের মা আরজিনা বেগম, ভাই আলী এবং গ্রামবাসীর উপস্থিতিতে শিশু দুটিকে তাদের মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

হিলিতে সড়কের পাশে কাঁদছিল দুই শিশু, পুলিশ পৌছে দিল মায়ের কাছে

আপডেট সময় : ০১:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬