ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ম ভেঙে চলছে অবৈধ যানবাহন ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দিতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই সেনা নিহতের জেরে ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা অন্য কারও ইচ্ছায় দেশ চলবে না: ববি উপাচার্য বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে দুই পরিবর্তনের আভাস দুর্নীতির মামলায় অভিযুক্ত সিডিএ প্রকৌশলী হাসানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত, আসামির তালিকায় শেখ হাসিনা জুলাই সনদ পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

হর্ন নিয়ন্ত্রণ ও ফিটনেসবিহীন গাড়ি অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাজধানী ঢাকাসহ সারা দেশের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বিশেষ বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ূদূষণ রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাজধানী ঢাকায় যানবাহনের অতিরিক্ত হর্ন বাজানো নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন সরকারপ্রধান। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা যায়, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দূষণ কমাতে ঢাকার রাস্তা থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি রাজধানীতে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালু করার নির্দেশ দেন তিনি।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

হর্ন নিয়ন্ত্রণ ও ফিটনেসবিহীন গাড়ি অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় : ০২:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬