ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

দেশকে সবুজ ও বাসযোগ্য করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির সূচনা করেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের প্রাক্কালে আয়োজিত এই কর্মসূচির আওতায় সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে একটি নিমগাছের চারা রোপণ করে এই কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করতে। সেটি তোমাদের স্কুল বা বাসার আশেপাশের যেকোনো স্থানে হতে পারে। তিনি শিশুদের গাছ সম্পর্কে গবেষণার পরামর্শ দিয়ে বলেন, গাছ কি পরিমাণ অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের কি কি উপকারে আসে, তা ইন্টারনেট ঘেঁটে তোমরা জানার চেষ্টা করবে। এভাবে প্রতি বছর একটি করে গাছ রোপণ করলে তোমরা নতুন নতুন তথ্য জানতে পারবে। এছাড়া স্কুলে লাগানো গাছ বড় হলে তা তোমাদের ছায়া দেবে এবং ক্লান্ত হলে সেই গাছের নিচে বিশ্রাম নিতে পারবে।

গাছ লাগানোর সুফল তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, বাসায় গাছ লাগালে তা বড় হয়ে শীতল বাতাস দেবে এবং পরিবেশ ঠান্ডা রাখবে। আজকের দিনটিকে একটি স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আজ আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দেশকে সবুজ ও বাসযোগ্য করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৪:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬