ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বাদে আজ সব বোর্ডের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ফ্রান্সকে হারিয়ে বিশ্বরেকর্ডে ইতালির পাশে স্পেন অ্যানাকোন্ডার মতো আঁটসাঁট রক্ষণে ফ্রান্সের স্বপ্ন ভাঙল স্পেন বিশ্বকাপের সেমিফাইনালে অপরাজিত থাকার অনন্য রেকর্ড আর্জেন্টিনার আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল: যুক্তরাজ্য থেকে বাড়তি পুলিশ পাঠাচ্ছে না কর্তৃপক্ষ বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি স্পেন ও ফ্রান্স ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন, স্বপ্নভঙ্গ ফ্রান্সের শহীদদের রক্ত বৃথা যেতে দেব না: জামায়াত আমির বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল স্পেন, বিদায় নিল ফ্রান্স

বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল স্পেন, বিদায় নিল ফ্রান্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল স্পেন। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে এবারের আসরের শিরোপা লড়াই নিশ্চিত করেছে দে লা ফুয়েন্তের শিষ্যরা। স্পেনের এই দাপুটে জয় তাদের ফুটবল কৌশলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

ম্যাচের প্রথমার্ধেই স্পেন ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়। রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার মাইকেল ওয়ারসাবাল পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রান্সের ওপর চাপ বজায় রাখে স্পেন। ৫৮তম মিনিটে দানি অলমোর সহায়তায় দলের দ্বিতীয় গোলটি করেন রাইট ব্যাক পেদ্রো পোরো, যা ম্যাচের ব্যবধান দ্বিগুণ করে দেয়।

ম্যাচ পরিসংখ্যানে ফ্রান্স ১৪টি আক্রমণ পরিচালনা করলেও স্পেনের গোলরক্ষক উনাই সিমনকে পরীক্ষায় ফেলার মতো সুযোগ তৈরি করতে পারেনি। ৪৯ শতাংশ বল দখলে রাখা ফ্রান্স গোলপোস্টে চারটি শট নিলেও তার মধ্যে মাত্র দুটি শট ছিল উল্লেখযোগ্য। বিপরীতে স্পেন ১০টি আক্রমণ পরিচালনা করে এবং গোল করার বেশ কিছু স্পষ্ট সুযোগ তৈরি করে।

পুরো ম্যাচে দে লা ফুয়েন্তের ‘ডাইরেক্ট তিকিতাকা’ এবং ‘ফ্যামিলি ফুটবল’ কৌশলের কাছে পরাস্ত হয়েছে ফ্রান্স। স্পেনের ‘পজিশনাল এন্টি ফুটবল’ পদ্ধতি ফ্রান্সের বিশ্বসেরা আক্রমণভাগকে পুরোপুরি বোতলবন্দি করে রেখেছিল। দুই গোলের লিড পাওয়ার পর স্পেন ছোট পাসে বল নিয়ন্ত্রণ করলেও তাদের কৌশলী ব্যাক পাস ফ্রান্সের খেলার ছন্দ বারবার নষ্ট করে দিয়েছে। মিডফিল্ডের নিয়ন্ত্রণ হারিয়ে ফ্রান্স ফুয়েন্তের এই কৌশলের কোনো কার্যকর জবাব খুঁজে পায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল স্পেন, বিদায় নিল ফ্রান্স

আপডেট সময় : ০৭:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬