ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান আব্দুল হান্নান সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি কামারুল তিথির বিশেষ বিন্যাসে দুই দিনে পালিত হচ্ছে মহাসপ্তমী উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ যশোরের নাহিদুর ও তার পরিবার বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৩৬৩০ আনসার-ভিডিপি সদস্য ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৪৯০ জন গ্রেপ্তার

জেলা ও উপজেলা পর্যায়ে বাড়ছে ডায়ালাইসিস বেড: স্বাস্থ্যমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি নতুন ডায়ালাইসিস বেড যুক্ত করা হচ্ছে এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০টি করে বেড স্থাপন করা হবে। এছাড়া জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস বেডের ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একটি দালাল চক্র অন্তঃসত্ত্বা মায়েদের এমন চিকিৎসকদের কাছে নিয়ে যায়, যারা সরাসরি সিজারিয়ান অপারেশনের দিকে ঝুঁকে থাকেন। এছাড়া অস্ত্রোপচারের পর শিশুদের শালদুধ না খাওয়ানোর ফলে তাদের পুষ্টি ও ভিটামিনের ঘাটতি দেখা দিচ্ছে। ইউনিসেফ ও বিভিন্ন দাতাদেশের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্ত্রী জানান, এই দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করে স্বাভাবিক প্রসব প্রক্রিয়াকে উৎসাহিত করতে সরকার কাজ করছে।

নিরাপদ প্রসব নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রসূতি সেবায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ ও পরিচর্যাকারীদের নিয়োগ দেওয়া হবে। তারা আধুনিক স্ক্রিনিং মেশিন নিয়ে সরাসরি গ্রামীণ মায়েদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন।

এছাড়া চলতি বছরের মধ্যেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। মন্ত্রী জানান, ল্যাবের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলতি মাসেই এ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

জেলা ও উপজেলা পর্যায়ে বাড়ছে ডায়ালাইসিস বেড: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬