ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উরুগুয়ে জাতীয় দলের নতুন কোচ হলেন কিংবদন্তি দিয়েগো ফোরলান মাতৃত্বের পরিকল্পনা ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় তারকাদের এগ ফ্রিজিং রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চালক ও পথচারীদের বিশেষ সতর্কতা বিশ্ব প্রযুক্তির অগ্রযাত্রায় উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশি বিজ্ঞানী ড. সাইফ ইসলাম রাজধানীতে আজও অব্যাহত থাকতে পারে বৃষ্টি বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনভর নানা কর্মসূচি থাইল্যান্ডের ব্যাংককে নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭ বাঁশখালীতে বন্যার তোড়ে নিঃস্ব আশা খাতুন, মাথা গোঁজার ঠাঁই নেই কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা সুপার কম্পিউটার জানাল, কোন দল জিতবে ২০২৬ বিশ্বকাপ

কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে যে, তাদের প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় পর্যায়ে কুয়েত ও বাহরাইনসহ বিভিন্ন মার্কিন বিমান ঘাঁটিতে ধ্বংসাত্মক ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে তাদের ড্রোন হামলা এখনো অব্যাহত রয়েছে।

ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, কুয়েতের আলি সালেম ও আহমদ আল-জাবের ঘাঁটিতে চালানো এই হামলায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বাঙ্কার এবং সহায়ক আশ্রয়কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে, আলি আল-সালেম বিমানঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেইসাথে আহমেদ আল-জাবের ঘাঁটির কৌশলগত এফপিএস রাডার ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করার কথা জানিয়েছে আইআরজিসি।

একইসাথে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতেও হামলার দায় স্বীকার করেছে ইরান। আইআরজিসি জানিয়েছে, তাদের বিমান বাহিনী এই ঘাঁটির হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি পি-৮ বিমান রাখার হ্যাঙ্গার এবং মার্কিন ড্রোন কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টারে সফলভাবে আঘাত হেনেছে।

আইআরজিসির দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক পদক্ষেপের জবাবে ‘চোখের বদলে চোখ’ নীতি অনুসরণ করে অভিযানের তৃতীয় পর্বে নিজেদের বিমান বাহিনীর মাধ্যমে এই হামলাগুলো চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনী আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা, স্বাধীনতা এবং জনগণকে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে রক্ষা করতে তারা তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করবে।

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৯: ৫৭আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১০: ০২

নিউজটি শেয়ার করুন

কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আপডেট সময় : ১০:০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬