ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী অমিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। রোববার (১২ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এ সভায় তিনি দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী দুই-তিন দিনের মধ্যেই আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষজন নিজ নিজ বাড়িতে ফিরতে পারবেন। তিনি আরও বলেন, যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে যাদের ফসল ও গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। নির্বাচিত সরকার হিসেবে কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে এই কঠিন সময়ে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সকল বিভাগ ও জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করছেন বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এ সময় তিনি দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী রাঙামাটির দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশনা দেন। সভায় রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফি, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এবং রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী অমিত

আপডেট সময় : ০৯:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬