ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস ছুটি শাহজালালের মাজারে ১৯ দিন পর মিলেছে অর্ধকোটি টাকা প্রকাশিত হলো ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল: মুখোমুখি যারা, সময়সূচি জেনে নিন কিশোরগঞ্জে হাওর ও নদে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা টানা বৃষ্টি ও বেড়িবাঁধ ভাঙনে কুতুবদিয়া-পেকুয়ায় ভয়াবহ মানবিক সংকট ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির ঢাকা, ভোগান্তিতে নগরবাসী সেমিফাইনালে আর্জেন্টিনা, ইংল্যান্ডের মুখোমুখি মেসিরা ঋণের বোঝা আর অসুস্থ সন্তানদের নিয়ে দিশেহারা রুমানা আক্তার

না ফেরার দেশে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ১২ জুলাই ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। তিনি জানিয়েছেন, জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন জলপাইগুড়ি জেলার (বর্তমান পঞ্চগড়) তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর শেষে তিনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি সম্পন্ন করে দেশে ফিরে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেন।

রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে গঠিত বিএনপির প্রতিষ্ঠালগ্নের অন্যতম নেতা হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ভূমি, শিক্ষা, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের নির্বাচনের পর তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত এই পদে বহাল ছিলেন। এছাড়া ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

আইন ও আন্তর্জাতিক বিষয়ে বিশেষ আগ্রহ থাকা এই ব্যক্তিত্ব আন্তর্জাতিক আইন, সমুদ্র আইন, জাতিসংঘ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে একাধিক গ্রন্থ রচনা করেছেন। নিজ জেলা পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষাক্ষেত্রেও অবদান রেখে গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী বেগম নুর আখতার, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

না ফেরার দেশে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

আপডেট সময় : ১০:৩৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬