ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শফিকুর রহমান চরফ্যাশনে এইচএসসি কেন্দ্রে নকলের সুযোগ না পেয়ে হামলা ও ভাঙচুর পশ্চিমবঙ্গে সোমবার থেকে কার্যকর বিতর্কিত গুন্ডা দমন আইন বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন, মেরিনোর প্রশংসায় পঞ্চমুখ দে লা ফুয়েন্তে জন্মভূমির মুখোমুখি হালান্ড: কেন নরওয়েকে বেছে নিয়েছিলেন এই স্ট্রাইকার? রংপুরে ১১ দলের সমাবেশ: গণভোটের রায় বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের স্বাস্থ্যসেবায় আস্থা ফেরাতে চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৮ মিয়ানমার নাগরিক আটক প্রধানমন্ত্রীর চীন সফরে অর্জন শূন্য, দাবি নাহিদ ইসলামের কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে এক সপ্তাহে ২৬ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীর চীন সফরে অর্জন শূন্য, দাবি নাহিদ ইসলামের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের অর্জন শূন্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, বিরোধীদলের পক্ষ থেকে সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছিল, কিন্তু চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় ঐক্য না থাকলে সরকার পৃথিবীর কোনো দেশ থেকে সহায়তা পাবে না। আইএমএফ আর ঋণ দেবে না জানিয়ে দিয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন যে, বর্তমান সরকার বিগত সময়ের মতো এবারও সাধারণ মানুষকে হারিকেন জ্বালাতে বাধ্য করেছে, কারণ সরকার বিদ্যুৎ ও কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে। এছাড়া বাজেটে কোনো অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই বলেও তিনি সমালোচনা করেন।

বক্তব্যে তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ গণঅভ্যুত্থানের ডাক দিয়েছিলেন, কিন্তু নির্বাচনের পর বিএনপি গণভোট, ৩১ দফা ও জুলাই সনদের সাথে প্রতারণা করেছে। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, অর্থনৈতিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং সীমান্তে হত্যা ও পুশইন বন্ধ করতে হবে। অন্যথায় জাতীয়তাবাদের নামে ব্যবসা না করে নিজেদের দল থেকে জাতীয়তাবাদী শব্দটি মুছে ফেলার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তিনি যখনই আসুন, তাকে ফাঁসির দঁড়িতে ঝুলতেই হবে। তিনি অভিযোগ করেন যে, শেখ হাসিনা দিল্লিতে বসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। রংপুর বিভাগের প্রতি বাজেট বৈষম্য করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন এবং ১১ দলীয় ঐক্যের দাবি বাস্তবায়নে অচিরেই নতুন আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান।

সমাবেশের শুরুতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম, মাওলানা জালাল উদ্দিন, আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আখতার হোসেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, মাওলানা আবদুল হালিম, রাশেদ প্রধান ও অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁনসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর চীন সফরে অর্জন শূন্য, দাবি নাহিদ ইসলামের

আপডেট সময় : ০৮:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬