ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনে বিশেষ সম্মাননা পাচ্ছেন লিওনেল মেসি ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ড: প্রিয়জনকে হারিয়ে নারীর আহাজারি শিক্ষকতা ও সুরের মেলবন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুয়েল তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ, এলাকাবাসীর উদ্বেগ স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায়ে শক্তি বাড়াতে চায় এনসিপি মিরপুরের ফুটপাতে স্বস্তি, মোহাম্মদপুর-আজিমপুরে কবে মিলবে মুক্তি নয় মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত ৫ পর্যটক পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, অল্পের জন্য রক্ষা পেল বিমান

আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন কোচ স্কালোনি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হচ্ছে এবং ড্র সহজ করা হয়েছে এমন নানা বিতর্কের মুখে অবশেষে মুখ খুলেছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। শনিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এসব সমালোচনা দলের খেলোয়াড়দের কানেও পৌঁছেছে এবং তারা এটিকে বিদ্রোহের শক্তি হিসেবে ব্যবহার করে আরও ভালো খেলার মানসিকতা তৈরি করছে।

স্কালোনি বলেন, আমরা আগের বিশ্বকাপ জিতেছি, তাই অনেকেই হয়তো চায় না আমরা এবারও চ্যাম্পিয়ন হই। তিনি ১৯৮৬ সালের বিশ্বকাপের প্রসঙ্গ টেনে বলেন, সেবারও এমন অভিযোগ উঠেছিল যে আর্জেন্টিনা সুবিধা পেয়েছিল। এটি নতুন কিছু নয়; আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক থাকাটা স্বাভাবিক। তিনি আরও যোগ করেন, অন্য যেকোনো শক্তিশালী দলের ক্ষেত্রেও এমনটা ঘটে থাকে।

মিশরের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয়ের পর মিশর শিবির অভিযোগ তোলে যে, আর্জেন্টিনাকে সুবিধা দিতেই বিশ্বকাপ ‘পাতানো’ হয়েছে। এছাড়া ওই ম্যাচে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) বিতর্কিতভাবে একটি গোল বাতিল করলে নতুন করে সমালোচনা তৈরি হয়। তবে স্কালোনির দাবি, ভিএআর কর্মকর্তাদের পক্ষে কাউকে ইচ্ছাকৃতভাবে সাহায্য করা খুবই কঠিন। তিনি ব্যাখ্যা করেন, বিশ্বকাপ শুরুর আগে যে নিয়ম ও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, ভিএআর কর্মকর্তারা হুবহু সেই নিয়মই অনুসরণ করছেন এবং সেখানে দ্বৈত ব্যাখ্যার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে বর্তমান চ্যাম্পিয়নরা বিশ্বের শীর্ষ ১০ র‍্যাঙ্কিংয়ের কোনো দলের মুখোমুখি না হয়েই সরাসরি শেষ চারে পৌঁছে যাবে।

স্থানীয় সময় শনিবার (বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা) কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে পারলে, বিশ্বের শীর্ষ ১০ র‌্যাঙ্কিংয়ের কোনো দলের মুখোমুখি না হয়েই শেষ চারে পৌঁছে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্কালোনির ভাষায়- আপনারাই বললেন, ১৯৮৬ সালের পর ৪০ বছর হয়ে গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন কোচ স্কালোনি

আপডেট সময় : ১২:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬