ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

আর্জেন্টিনার কাছে হেরেও বীরের বেশে দেশে ফিরলেন সালাহরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও দেশের মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হননি মোহাম্মদ সালাহরা। আজ দেশে ফেরার পর মিসরের উত্তরের উপকূলীয় শহর আল-আলামিনের আল-আলামিন আন্তর্জাতিক বিমানবন্দরে শত শত সমর্থক তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। সমর্থকদের ভালোবাসায় সিক্ত ফুটবলাররা একটি ছাদখোলা বাসে চড়ে অভিবাদনের জবাব দেন। বাসের ওপর দাঁড়িয়ে খেলোয়াড়রা হাত নাড়িয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আর্জেন্টিনার বিপক্ষে সেই রুদ্ধশ্বাস ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। ম্যাচ শেষে মিসরীয় শিবির থেকে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলা হয়। তবে এসব ছাপিয়ে দলের ঐতিহাসিক পারফরম্যান্সে গর্বিত দেশটির সমর্থকরা।

বিশ্বকাপের এবারের আসরে মিসর তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে ওঠার পর শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা ইতিহাস গড়েছিল। শেষ ষোলোর ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও তারা দীর্ঘ সময় এগিয়ে ছিল। যদিও শেষ মুহূর্তের নাটকীয়তায় লিওনেল মেসির দল জয় ছিনিয়ে নেয়। তবুও দেশের মানুষের চোখে সালাহ ও তার সতীর্থরা পরাজিত নন। বিশ্বমঞ্চে সাহসী ও লড়াকু ফুটবল উপহার দিয়ে তারা জাতীয় বীরের মর্যাদা নিয়েই দেশে ফিরেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার কাছে হেরেও বীরের বেশে দেশে ফিরলেন সালাহরা

আপডেট সময় : ১১:১৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬