ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হোর্হে জেসুস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারার জেরে নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। সংস্থাটি ৭১ বছর বয়সি অভিজ্ঞ কোচ হোর্হে জেসুসকে জাতীয় দলের নতুন দায়িত্ব দিয়েছে। শুক্রবার (১০ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে এফপিএফ। এরপর লিসবনে ফেডারেশনের সদর দপ্তরে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এর আগে স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেস পর্তুগালের দায়িত্বে ছিলেন। তবে বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মার্তিনেসের স্থলাভিষিক্ত হওয়া হোর্হে জেসুসের ৩৬ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এটিই জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রথম ঘটনা। এর আগে তিনি মূলত ক্লাব ফুটবলেই মনোনিবেশ করেছিলেন। এফপিএফের সাথে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, নতুন এক যাত্রা শুরু হচ্ছে এবং জাতীয় দলে মিস্টার হোর্হে জেসুসকে স্বাগত জানানো হয়েছে।

জেসুসের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। গত মে মাসে আল নাসরের দায়িত্ব ছাড়ার আগে তিনি সৌদি ক্লাবটিকে প্রো লিগের শিরোপা জিতিয়েছিলেন। সেখানে কাজ করার সুবাদে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের মতো তারকাদের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া নিজ দেশের ১১টি ক্লাবে কোচিং করানোর পাশাপাশি বেনফিকার হয়ে জিতেছেন ১০টি শিরোপা। দেশের বাইরে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের জুলাইয়ের মধ্যে পাঁচটি বড় শিরোপা উপহার দিয়েছেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জেতানোর কৃতিত্বও তার ঝুলিতে রয়েছে।

উল্লেখ্য, নেশনস লিগের চ্যাম্পিয়ন হওয়ার পরও বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয় পর্তুগাল। শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। নতুন কোচ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর নেশনস লিগের গ্রুপ ‘ডি’-তে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে হোর্হে জেসুসের।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হোর্হে জেসুস

আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬