ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো জেদ্দা মিশন অভিনয় এখন প্রভার কাছে ‘সেকেন্ড চয়েস’, জানালেন কারণ নরসিংদীর মাধবদীতে বয়লার বিস্ফোরণ: দগ্ধ ৫ জন ঢাকায় ফেক নিউজ নিয়ন্ত্রণে ভারসাম্য জরুরি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী রূপগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞা জারি করল রাঙামাটি জেলা প্রশাসন পিএইচপি সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক সাইবার আইনে গণমাধ্যমের স্বাধীনতায় হুমকি দেখছে লা ফুনেত্র দ্য পারিস ফ্রান্সের অস্থিরতা নিয়ে বিদেশি নেতাদের মন্তব্য মূর্খতাপূর্ণ: ম্যাক্রোঁ ঢাকায় হ্যান্ডবল খেলতে এসে বনানী পূজামণ্ডপ পরিদর্শনে ভারত ও নেপালের খেলোয়াড়েরা

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আইরিন খান দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

তিনি জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে আইরিন খান সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া ২০২০ সালের ১ আগস্ট থেকে তিনি জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইরিন খানের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন, যেখানে তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত কাজ করেছেন। সংস্থাটির ইতিহাসে তিনিই প্রথম নারী মহাসচিব ছিলেন। এছাড়াও ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

আপডেট সময় : ০৬:৩৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬