ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনী মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ফ্রান্স ন্যাটো নেতাদের রিভলভার উপহার দিয়ে বিতর্কে এরদোয়ান আনচেলত্তিকে বরখাস্তের দাবি জানালেন ক্ষুব্ধ কিংবদন্তি রোমারিও সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ফুটবল বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার কেন বিতর্কিত? ঘরেই তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের নজরকাড়া চকলেট ডোম আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর মাটি সরে হেলে যাওয়া পিলারে রাঙ্গামাটি শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন জন্মশহরে ইমাম রেজার মাজারে শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি

এমবাপ্পের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন প্যারাগুয়ের সেনেটর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চলমান ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হওয়ার প্রস্তুতির মাঝেই আইনি হুমকির মুখে পড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিয়া এমবাপ্পের বিরুদ্ধে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও নারীর প্রতি রাজনৈতিক সহিংসতার অভিযোগে মামলা করার হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি এমবাপ্পেকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

ঘটনার সূত্রপাত এমবাপ্পেকে নিয়ে আমারিয়ার করা একটি বর্ণবাদী মন্তব্যের মাধ্যমে। এমবাপ্পেকে ‘উপনিবেশ ক্যামেরুনের একজন’ ও ‘বর্বর’ বলে আখ্যায়িত করেছিলেন এই সেনেটর। এর পাল্টা জবাবে এমবাপ্পে আমারিয়াকে ‘ঘৃণ্য নারী’ হিসেবে উল্লেখ করে মন্তব্য করেন যে তিনি এমন একটি পদে থাকার অযোগ্য। এই পাল্টা প্রতিক্রিয়ার পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন আমারিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে আমারিয়া প্রশ্ন তোলেন, তাকে না চিনে এমন মন্তব্য করার অধিকার এমবাপ্পের নেই। তিনি এটিকে সরাসরি লিঙ্গ-ভিত্তিক ও রাজনৈতিক সহিংসতা হিসেবে বর্ণনা করে এমবাপ্পেকে তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় তিনি আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, তার ক্ষোভ এমবাপ্পের প্রতি, ফ্রান্সের প্রতি নয়। তিনি জানান, শৈশব থেকেই তিনি ফরাসি স্কুলে পড়েছেন এবং ফ্রান্সের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

আমারিয়া অভিযোগ করেন, বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে ও চলাকালীন এমবাপ্পে উদ্ধত আচরণ করেছেন এবং প্যারাগুয়ের খেলোয়াড়দের অবজ্ঞা করেছেন। এমনকি ম্যাচ শেষে প্যারাগুয়ের গোলরক্ষকের প্রতিও তিনি সম্মান দেখাননি বলে দাবি করেন এই সেনেটর। খেলার মাঠে প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শনকে মৌলিক মূল্যবোধ হিসেবে উল্লেখ করেন তিনি। যদিও আবেগের বশে দেওয়া নিজের আগের একটি পোস্ট ভাষা নিয়ে অনুতপ্ত হওয়ায় পরে মুছে ফেলেছেন বলে জানান আমারিয়া।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে গোল্ডেন বুট জয়ের দৌড়ে রয়েছেন। বর্তমানে ৮ গোল নিয়ে তালিকার শীর্ষে থাকা মেসির চেয়ে তিনি পিছিয়ে থাকলেও ফরাসি কিংবদন্তি জ্যাঁ ফন্তেইনের এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ডটি ভাঙার আলোচনায় রয়েছেন মেসি, যার জন্য প্রয়োজন আরও ৫ গোল।

নিউজটি শেয়ার করুন

এমবাপ্পের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন প্যারাগুয়ের সেনেটর

আপডেট সময় : ০৬:১৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬