ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা

লালমনিরহাটে প্রেমের টানে দক্ষিণ কোরিয়ার যুবক

স্টাফ রিপোর্টার, রংপুর:
  • আপডেট সময় : ১০:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

দক্ষিণ কোরিয়ার যুবক কিম হিউন সুর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় লালমনিরহাট সদর উপজেলার পাঙ্গাটারী এলাকার তরুণী জান্নাতুল ফেরদৌস মারিয়ার। সেই পরিচয় রূপ নেয় প্রেমের সম্পর্কে। এই প্রেমের টানে গতকাল সকালে লালমনিরহাটে আসেন কিম হিউন সুর। বিকেলে ইসলাম ধর্ম গ্রহণ করে তরুণী মারিয়াকে বিয়ে করেন তিনি।

জানা গেছে, পাঙ্গাটারী এলাকার আফজাল হোসেনের মেয়ে মারিয়া লালমনিরহাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক কিম হিউন সুয়ের।

এক পর্যায়ে ২ পরিবারের সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার দেশে আসার পর একটি মসজিদে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন সু। পরে তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিকে বিদেশি যুবকের ইসলাম ধর্ম গ্রহণ ও বাংলাদেশি তরুণীকে বিয়ে করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালমনিরহাটে প্রেমের টানে দক্ষিণ কোরিয়ার যুবক

আপডেট সময় : ১০:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬