কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল আটক-৪৫
- আপডেট সময় : ০২:০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের মাটিয়ারা এলাকায় মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা, এ ঘটনায় অন্তত ৪৫ জনকে আটকের পাশাপাশি ৫টি গাড়ি জব্দ করা হয়েছে।
৭ জুন রবিবার দুপুরে কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাটিয়ারা এলাকায় ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিলটি বের করেন।
তবে মিছিলটি মাটিয়ারা পার হয়ে চাষাপাড়া নামক স্থানে পৌঁছানোর পূর্বেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করে।
এ সময় কুমিল্লা জেলা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ৪৫ জনকে আটক করেছেন ও ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করেছেন।
স্থানীয় সূত্র জানা যায়, ৭ জুন রবিবার দুপুরে কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের মাটিয়ারা নামক স্থানে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীরা ঝটিকা মিছিল বের করেন।
মিছিলটি মহাসড়কের চট্টগ্রামগামী লেনে কিছুটা অগ্রসর হয়ে চাষাপাড়া নামক স্থানে পৌঁছানোর পূর্বেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাদের ধাওয়া করে, পরে মিছিলের খবর পেয়ে কুমিল্লা জেলা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪৫ জনকে আটক ও ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করেছেন, এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কুমিল্লা জেলা সদর দক্ষিণ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ৪৫ জনকে আটক করেছে, তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাচাই-বাছাই শেষে আটকদের পরিচয় প্রকাশ করা হবে।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করেছেন।
এর আগে গত ৫ জুন শুক্রবার নোয়াখালীতে পৃথক ২ স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ২টি মিছিল করে, এ সময় মিছিল কারীরা শেখ হাসিনার পক্ষে জয় বাংলা এবং মব সন্ত্রাস ও চাঁদাবাজির’ বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়, পরে ঘটনার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে।


























