ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ইউনিয়ন পরিষদে ৮০টির বেশি সেবা কাগজে-কলমে, বাস্তবে মিলছে মাত্র কয়েকটি বঞ্চনায় সাধারণ মানুষ তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শিশুশ্রম নিরসনে সেমিনার অনুষ্ঠিত

জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

হীমেল কুমার মিত্র
  • আপডেট সময় : ০৬:৩৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৪৬৩ বার পড়া হয়েছে

জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আগামী জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশেষে বাফুফের সেই চিঠিতে আর্জেন্টিনা ইতিবাচক সাড়া মিলেছে।

বাফুফের একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা বাংলাদেশে এসে খেলতে সম্মতি প্রকাশ করেছে। এখনও অনেক বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে জুনেই ঢাকায় মেসির আর্জেন্টিনা আসছে, এমনটা নিশ্চিত করে বলতে পারছে না বাফুফে। কারণ এখনও অনেক বিষয় আলোচনাযোগ্য।

এ বিষয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম জুনের মধ্যে সম্পূর্ণভাবে তৈরি করতে জাতীয় ক্রীড়া পরিষদকে অনুরোধ করে চিঠি দিচ্ছে বাফুফে। মেসিদের আর্জেন্টিনা ঢাকা আসলে এটাই হবে বিশ্বচ্যাম্পিয়ন কোনো দলের প্রথম বাংলাদেশ সফর।

উল্লেখ্য, ২০১১ সালে আর্জেন্টিনা ঢাকায় ম্যাচ খেলেছে নাইজেরিয়ার বিপক্ষে। ওই প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল মেসির দল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আপডেট সময় : ০৬:৩৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩