ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

বালিয়াডাঙ্গীতে এতিমখানা ও মাদ্রাসা আগুনে পুড়ে ছাই

যখন সময় ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:১৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যখন সময় ডেস্ক রিপোর্ট:

ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১টি এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং পুড়ে ছাই হয়ে গিয়েছে, এতে প্রতিষ্ঠানের আবাসিক ভবন, কিতাবাদি, আসবাবপত্র ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ নষ্ট হয়েছে, ফলে এতিম ও আবাসিক শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।

৬ জুন শনিবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইসলামাবাদ এলাকায় অবস্থিত দারুল আমান সিদ্দিকীয়া দরবার শরীফ হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

২০০৪ সালে প্রতিষ্ঠিত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটিতে এতিম ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা আবাসিক ভাবে থেকে কোরআন হিফজ ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ মাদ্রাসা ভবনে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তের মধ্যে আগুন ৪ দিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান, তবে আগুনের তীব্রতায় মাদ্রাসা ঘর, শিক্ষার্থীদের থাকার কক্ষ, কিতাবাদি, পোশাক-পরিচ্ছদ ও প্রয়োজনীয় আসবার পত্র পুড়ে যায়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে, বিশেষ করে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে, বর্তমানে তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে মাদ্রাসাটি এলাকায় ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, আগুনে সবকিছু হারিয়ে প্রতিষ্ঠানটি এখন পুন র্নির্মাণের বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি পুনর্গঠনে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ তারা এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি, তবে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, স্থানীয়রা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বালিয়াডাঙ্গীতে এতিমখানা ও মাদ্রাসা আগুনে পুড়ে ছাই

আপডেট সময় : ০১:১৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬