ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ তরুণদের ‘ককরোচ’ আন্দোলনে চাপে মোদি সরকার, বিজেপির নতুন চ্যালেঞ্জ সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী নদীয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা পটুয়াখালীতে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনায় কেন এখনো তদন্ত শুরু করতে পারেনি কমিটি সরকারের ছয় মাস পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ পর্যালোচনা সভা মিয়ানমার বলছে বাংলাদেশে ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কৃষি ও পল্লী ঋণে ৬০ হাজার কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ

রূপগঞ্জে দম্পতি আটক পাওনা টাকা না পেয়ে ৯ মাসের শিশুকে অপহরণ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার্স :
  • আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার্স :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ৯ মাস বয়সী এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী সহ দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রূপগগঞ্জ উপজেলার বাগবেড় সিটি মার্কেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে কাঞ্চন কৃষ্ণনগর এলাকার বাসিন্দা জলিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। এর মধ্যে দুই মাস আগে ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

অভিযোগ রয়েছে, এই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার দুপুরে আশরাফুল(৩৫) ও তার স্ত্রী সোনিয়া(৩০) মিলে জলিল মিয়ার ৯ মাস বয়সী শিশুপুত্র ওয়াসিককে তার নানার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিকেলে রূপগঞ্জের বাগবেড় সিটি মার্কেট এলাকায় একটি বিকাশ নম্বরে বাকি ২৫ হাজার টাকা পাঠাতে বলা হয়। টাকা না দিলে শিশুটিকে ফেরত দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
ঘটনার একপর্যায়ে বিকাশ দোকানদারের সন্দেহ হলে তিনি বিষয়টি স্থানীয়দের অবহিত করেন। পরে স্থানীয় জনতা সোনিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় আশরাফুল কৌশলে পালিয়ে গেলেও পরবর্তীতে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়। এ ঘটনায় শিশুটির মা ঝর্ণা বেগম রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে অপহরণের এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে দম্পতি আটক পাওনা টাকা না পেয়ে ৯ মাসের শিশুকে অপহরণ

আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬