ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে তালেবানের প্রথম প্রকাশ্য আয়োজন, অংশ নিল ভারত ধামরাইয়ে এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল ডারউইনে জয়ের পর সতীর্থদের আবেগঘন বার্তা দিলেন মুশফিক শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন পর্যালোচনা করছে ভারত বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিমি এলাকায় তীব্র যানজট পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত শেষ পর্যায়ে আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে জলাবদ্ধতায় ৫০০ কোটি টাকার পণ্য নষ্ট শুল্কসুবিধা পেয়েও যুক্তরাষ্ট্রের বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

নরসিংদী ৫টি আসনে বিএনপির বিজয়ী

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:১৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলা ৫টি আসন রয়েছেন, এই ৫টি সংসদীয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী জেলার ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে কেন্দ্র ফলাফলের ভিত্তিতে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

নরসিংদী-১ (সদর) আসনে বিএনপি প্রার্থী যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীক ১ লাখ ৬০ হাজার ৬৭৬ পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭২ হাজার ৬৯১ জন এবং ভোট গ্রহণ হয়েছে ১৪২টি কেন্দ্রে। ভোট কাস্ট হয়েছে ৫৮ দশমিক ৮২ শতাংশ।

নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপি প্রার্থী স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান ধানের শীষ প্রতীক ৯২ হাজার ৩৫২ ভোট বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আমজাদ হোসেন দাঁড়িপাল্লার প্রতীক পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ জন এবং ভোট গ্রহণ হয়েছে ৯১টি কেন্দ্রে। ভোট কাস্ট হয়েছে প্রায় ৫৫ শতাংশ।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে জেলা বিএনপি প্রার্থী সাধারণ সম্পাদক মনজুর এলাহী ধানের শীষ প্রতীক পেয়েছেন ৮১ হাজার ৪১৫ ভোট বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৮০ হাজার ৯২৯ জন এবং ভোটগ্রহণ হয়েছে ১০১টি কেন্দ্রে। ভোট কাস্ট হয়েছে ৬১ শতাংশ।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপি প্রার্থী ও সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল ধানের শীষ প্রতীক ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ২২ হাজার ৮৩৫ জন এবং ভোট গ্রহণ হয়েছে ১৬২টি কেন্দ্রে। ভোট কাস্ট হয়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল ধানের শীষ প্রতীক ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রিকশা প্রতীক তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৮৭ হাজার ৭১৩ জন এবং ভোটগ্রহণ হয়েছে ১৬৭টি কেন্দ্রে। ভোট কাস্ট হয়েছে ৪৯ দশমিক ৫ শতাংশ।

ফলাফল ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা বিজয় মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিজয় উদ্‌যাপন করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কেন্দ্র ভিত্তিক ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদী ৫টি আসনে বিএনপির বিজয়ী

আপডেট সময় : ১১:১৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬