ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ ভবনের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান লালমোহনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর অনুষ্ঠান কুমিল্লার প্রত্যন্ত গ্রামেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, গ্রেপ্তার ৩ শিক্ষা খাতের তথ্য আদান-প্রদানে ইসির সঙ্গে বৈঠক রোববার আইনগত সহায়তা প্রান্তিক মানুষের বিচারপ্রাপ্তি সহজ করবে: আইনমন্ত্রী ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাকুতে ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধিদল প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী আফগানিস্তানে দারিদ্র্যের কশাঘাতে বাল্যবিয়ের শিকার শিশু-কিশোরীরা খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি

মোঃ মনির মন্ডল, ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৯:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ২৬২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির মন্ডল,
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদক, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা যায়, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সেবার মান, সরবরাহকৃত ওষুধের প্রাপ্যতা এবং রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরে টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোররুম, ওষুধ বিতরণ ব্যবস্থা এবং রান্নাঘর সরেজমিনে পরিদর্শন করে।

পরিদর্শনকালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রেসক্রিপশনে উল্লেখিত সব ওষুধ তারা পাচ্ছেন না। এ সময় হাসপাতালের ওষুধের মজুত ও বিতরণসংক্রান্ত রেজিস্টার সংগ্রহ করা হলে তাতে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া পরিদর্শনকালে হাসপাতালের হিসাব ক্লার্ক কর্তৃক সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ইউজার ফি আদায়ের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

অভিযানে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ, সহকারী পরিদর্শক মো. শামীমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দুদক, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাস বলেন, অভিযানকালে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদক টিম কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি

আপডেট সময় : ০৯:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬