ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি শফিকুল ইসলাম মাসুদ কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

গাজীপুর টঙ্গীতে জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযান বিপুল জাল নোট সহ আটক-৩

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৪:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

গাজীপুর টঙ্গীতে জাল টাকা তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে র‍্যাব-১, এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জাল নোট, ছাপানোর সরঞ্জাম ও একাধিক কম্পিউটার।

২৬ জানুয়ারি সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বনমালা এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানান, দীর্ঘদিন ধরে ওই বাসায় বসেই একটি চক্র জাল টাকা তৈরি ও সরবরাহ করে আসছিল।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের জাল নোট ছাড়াও বিশেষ কাগজ, প্রিন্টার, স্ক্যানার, কালি, ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে, যা দিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে জাল নোট প্রস্তুত করা হতো।

র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল নোট তৈরি ও বাজারে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মো. নাফিজ বিন জামাল তিনি আরও জানান, এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, জাল টাকা প্রস্তুত ও সরবরাহ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুর টঙ্গীতে জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযান বিপুল জাল নোট সহ আটক-৩

আপডেট সময় : ০৪:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬