ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মানবপাচারের শিকার ২০ বাংলাদেশি নিহত হুতিদের হামলায় সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রধানমন্ত্রীর কাছে সুখবর পেলেন দুই হাতহীন আলতাফসহ তিন উদ্যোক্তা রাজশাহী কলেজে রুমমেটের দ্বন্দ্বে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া-খেলা উৎসব’ চীনা যন্ত্রাংশে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইয়েমেনের হুতিরা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, ইতালিতে সফল অস্ত্রোপচার আয়াসের জামিন শুনানি চলাকালে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি সার সংকটের পেছনে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে

মনোহরদীতে ইটবাহী ট্রলি দুর্ঘটনায় চালক নিহত

মোঃ এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এমরুল ইসলাম
নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে ইটবাহী একটি ট্রলির দুর্ঘটনায় আব্দুস সাত্তার (২০) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের গাংকুলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে ইটবোঝাই ট্রলি নিয়ে যাওয়ার সময় গাংকুলপাড়া গ্রামের বেকারির মোড় এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক আসন থেকে ছিটকে পড়ে গাছের ডালের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে ইটবাহী ট্রলি দুর্ঘটনায় চালক নিহত

আপডেট সময় : ০৯:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫