ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩ মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা অবৈধ সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০ এআই দিয়ে মিথ্যা কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর উত্তরায় ৪ ঘণ্টা সড়ক অবরোধের পর পোশাকশ্রমিকদের সরাল পুলিশ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন পাওয়ার অপেক্ষায় অনিশ্চয়তা পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে ভোররাতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

মোঃ আবদুল আজীম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবদুল আজীম
স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের একটি স্টোররুমে ভোররাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাস্ক পরিহিত এক যুবক কার্যালয়ের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে জানালার কাঁচ ভেঙে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ তাৎক্ষণিকভাবে কার্যালয়ে উপস্থিত হন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, ওই সময় কার্যালয়ের ভেতরে দায়িত্বরত দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন।

আগুন লাগানোর শব্দ ও গন্ধ টের পেয়ে তিনি চিৎকার করলে দুর্বৃত্তটি ঘটনাস্থল ত্যাগ করে। এতে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। পাশাপাশি একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কিছু অফিস সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, অগ্নিকাণ্ডে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়েছে। তবে দ্রুত বিষয়টি নজরে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে জেলার সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে ভোররাতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৮:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫