ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ৭ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৫১ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী অমিত চট্টগ্রাম বাদে এইচএসসি পরীক্ষা চলবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভিয়েতনামে নৌকাডুবি: ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিকের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় পাকিস্তানের শোক নাগরিকত্ব না বদলেই তিন দেশের হয়ে বিশ্বকাপ খেলা সেই তারকা রাজধানীর জলাবদ্ধতা নিরসনে মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রেসপন্স টিম পানিবন্দি মানুষের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে এটিই আমার শেষ নির্বাচন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (৪ নভেম্বর) মঙ্গলবার এটি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

আজ (৪ নভেম্বর) মঙ্গলবার
দুপুরে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি জানান, এটি তার শেষ নির্বাচন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ট্যাটাসে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে লিখেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে, আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য।

রাজনীতিতে ফেরার সময়ের ব্যক্তিগত জীবনের ত্যাগ ও কষ্টের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল লেখেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না, আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল, সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল। বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, তার স্ত্রী একাই মেয়ে দুটোর হাত ধরে স্কুল ও ডাক্তারের কাছে নিয়ে গেছেন। বড় মেয়ের অপারেশনের সময়ের স্মৃতিচারণ করে তিনি লেখেন, তিনি সারারাত গাড়ির মধ্যে ঢাকার পথে ছিলেন, যাতে মেয়ের পাশে থাকতে পারেন। এত কষ্ট সত্ত্বেও তিনি মসজিদে ছিলেন, যখন তার মেয়ের অপারেশন হচ্ছিল। তিনি জানান, এই গল্পগুলো অন্য কোনো দিন বলবেন, যদি আল্লাহ চান।

বিএনপি মহাসচিব উল্লেখ করেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন, যারা মনোনয়ন পাননি, তাদের উদ্দেশ্যে তিনি সান্ত্বনা ও আশার বার্তা দিয়ে বলেন, যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতা কর্মীর জন্য দুআ করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে এটিই আমার শেষ নির্বাচন মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫