ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাশুড়ির পরকীয়া ফাঁস করে দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা হোমনায় ৬০ কেজি গাঁজা সহ প্রাইভেট কার জব্দ, চালক পলাতক ফুলগাজীতে পুলিশের অভিযান ইয়াবা সহ আটক-২ কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, ৩য় স্থান অর্জন করল আবহাওয়া অফিসের নতুন বার্তা ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী ঝড় সালিশি বৈঠককে কেন্দ্র করে রূপগঞ্জে সশস্ত্র হামলা, গুলি ও লুটপাটের ঘটনায় মামলা বিভিন্ন আয়োজনে রংপুর কমিউনিটি নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আবারও আশার আলো দেখছেন উত্তরাঞ্চলের বাসিন্দারা ফুলগাজীর আমজাদহাটে জাল টাকার নোট সহ আটক-১

রংপুরের পীরগাছা স্টেশন থেকে আবারও সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার রংপুরঃ
  • আপডেট সময় : ১২:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছা স্টেশন থেকে আবারও সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল শুরু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুরঃ

১৩ ঘণ্টা পর রংপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয় থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ৪ ঘণ্টা পর ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ফলে ১৩ ঘণ্টা পর রাত ২টা ১০ মিনিটে ট্রেনের লাইন সচল করা সম্ভব হয়। সেইসঙ্গে লাইনচ্যুত ছয়টি বগি রেললাইনের ওপর প্রতিস্থাপন করা সম্ভব হয়। এরপর পীরগাছা স্টেশন থেকে আবারও সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়।

পদ্মরাগ এক্সপ্রেসের ৬টি লাইনচ্যুত বগি উদ্ধার করার পর মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে রংপুরের পীরগাছা রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ইউসুফ আলী। 

ট্রেন লাইনচ্যুত হওয়ার জন্য রেলওয়ে কর্মীরা রেলের স্লিপার এবং অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি ডেবে যাওয়াকে দায়ী করে বলেন, প্রয়োজনীয় সংস্কার না করার কারণে রংপুর-লালমনিরহাট রেললাইনের বহু জায়গায় ধস নামার উপক্রম হয়েছে। জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয় থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ৪ ঘণ্টা পর ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ফলে ১৩ ঘণ্টা পর রাত ২টা ১০ মিনিটে ট্রেনের লাইন সচল করা সম্ভব হয়। সেইসঙ্গে লাইনচ্যুত ৬টি বগি রেললাইনের ওপর প্রতিস্থাপন করা সম্ভব হয়। এরপর পীরগাছা স্টেশন থেকে আবারও সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়।

রংপুর পীরগাছা রেলস্টেশনের স্টেশনমাস্টার ইউসুফ আলী জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ট্রেন লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনে থাকা প্রায় দেড় হাজার যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরের পীরগাছা স্টেশন থেকে আবারও সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল শুরু

আপডেট সময় : ১২:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫