ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিললো ১১৭ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার-২ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক-৫ স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সম্মাননা পদক পেলেন আদাবর থানার ওসি জাহিদ ইসলাম রামপুরায় শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ গুলিবিদ্ধ ১ সপ্তাহের পর মারা গিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ জন সদস্য আটক করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে উঠে চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১ পরীমনির কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতা মূলক অবসরে পাঠিয়েছে সরকার চৌদ্দগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত-১, আহত-৫ নরসিংদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠান জরিমানা ও সিলগালা

শিবগঞ্জে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ২ জন নিহত।

মোঃ জান্নাতুল নাঈম শিবগঞ্জ উপজেলা প্রতিনিধ:
  • আপডেট সময় : ১০:৫২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ৩৩৪ বার পড়া হয়েছে

শিবগঞ্জে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ২ জন নিহত।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বগুড়ার শিবগঞ্জে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া আলীম মাদ্রাসার সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের হিজলা থানার হরিনাথপুর এলাকার কহিলি আকতার মারিয়া ও তার ভাই সিয়াম। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের চালক হুমায়ুন আহমেদ (২৫)। নিহতেরা তাঁর স্ত্রী ও শ্যালক।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই এরশাদ আলী তাদের পরিচয় নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে বগুড়া থেকে রংপুর গামী প্রাইভেট কারের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেট কারে থাকা কহিলি আকতার মারিয়া ও সিয়াম গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই এরশাদ আরও জানান, এ ঘটনায় আহত প্রাইভেটকারটির চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকের চালক ও সহকারী পলাতক।দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও ট্রাক পুলিশি হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিবগঞ্জে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ২ জন নিহত।

আপডেট সময় : ১০:৫২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩