ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশ

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে “জাগো কৃষক, সংঘবদ্ধ হও” — এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই ২০২৫) সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের শাপলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্যক্তি মালিকানাধীন জমিকে খাস খতিয়ানে রেকর্ড করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম জুয়েল।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, ঢাকা জেলা কমিটির আহ্বায়ক লিটন কবিরাজ, লালমনিরহাট জেলা কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ, এবং স্থানীয় কৃষকদের পক্ষে হলোখানা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন, কৃষক সাইফুল ইসলাম, এরশাদুল হক ও রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, পয়স্তি ও শীকস্তি আইনের অপব্যাখ্যা দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমি খাস খতিয়ানে রেকর্ড করার প্রক্রিয়া বন্ধ করতে হবে।

তাঁরা অভিযোগ করেন, কুড়িগ্রাম সদর উপজেলার আরাজী পলাশবাড়ী মৌজায় বহু কৃষকের ব্যক্তি মালিকানাধীন জমি ভুলভাবে আর.এস. রেকর্ডে খাস খতিয়ান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে এখনো সঠিক সমাধান না হওয়ায় বক্তারা দাবি জানান— সংশ্লিষ্ট মৌজার জমির যাবতীয় কার্যক্রম এস.এ. রেকর্ড অনুযায়ী পরিচালনা করতে হবে এবং সরেজমিন তদন্তের মাধ্যমে বিশেষ ধারা সংযোজন করে প্রকৃত মালিকদের নামে জমি পুনরায় রেকর্ডভুক্ত করতে হবে।

বক্তারা আরও জানান, ভূমির ওপর কৃষকের অধিকার নিশ্চিত না হলে দেশের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৯:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫